শিপিং ও ডেলিভারি নীতিমালা
সারা বাংলাদেশে দ্রুত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ ক্যাশ অন ডেলিভারি (COD) সার্ভিস
ডেলিভারি চার্জ ও সময়সূচী
| অঞ্চল | চার্জ | সময়সীমা | পেমেন্ট পদ্ধতি |
|---|---|---|---|
| ঢাকা সিটি কর্পোরেশন | ৳৮০ | ১ - ২ কার্যদিবস | ক্যাশ অন ডেলিভারি |
| ঢাকার বাইরে সারাদেশে | ৳১২০ | ২ - ৩ কার্যদিবস | ক্যাশ অন ডেলিভারি |
| বড় কম্বো / ডাবল কেয়ার | সম্পূর্ণ ফ্রি | উল্লেখিত নিয়মে | ক্যাশ অন ডেলিভারি |
১. কুরিয়ার পার্টনার ও ট্র্যাকিং
আমরা পার্সেল হস্তান্তরে বাংলাদেশের নির্ভরযোগ্য কুরিয়ার নেটওয়ার্ক (যেমন Steadfast Courier) ব্যবহার করি। পার্সেল বুকিং হওয়ার পর গ্রাহককে এসএমএস বা লিংকের মাধ্যমে ট্র্যাকিং তথ্য জানানো হয়।
২. ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery)
গ্রাহকদের সুবিধার্থে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সুবিধা দেওয়া হয়। পার্সেল হাতে পাওয়ার পর কুরিয়ার প্রতিনিধির নিকট নির্ধারিত টাকা পরিশোধ করবেন।
৩. পার্সেল গ্রহণের সময় করণীয়
ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পার্সেলের বাইরের প্যাকেজিং অক্ষত আছে কি না তা দেখে নিন। যদি প্যাকেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ছেঁড়া মনে হয়, তবে তাৎক্ষণিকভাবে ডেলিভারি ম্যানের সামনে আমাদের হেল্পলাইনে (01780-351891) ফোন দিয়ে কথা বলুন।
৪. অনাকাঙ্ক্ষিত বিলম্ব
প্রাকৃতিক দুর্যোগ, হরতাল, রাজনৈতিক কর্মসূচি কিংবা জাতীয় উৎসবের মৌসুমে কুরিয়ারের চাপ বৃদ্ধি পাওয়ায় ডেলিভারিতে ১-২ দিন অতিরিক্ত সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে আমরা আন্তরিক সহযোগিতা কামনা করি।