রিটার্ন ও রিপ্লেসমেন্ট পলিসি
ডেলিভারি গ্রহণের সময় সরাসরি চেক ও ক্ষতিগ্রস্ত পার্সেলের ক্ষেত্রে নতুন পণ্য রিপ্লেসমেন্ট নীতিমালা
পার্সেল রিসিভ করার সময় করণীয় (বাধ্যতামূলক)
পার্সেল হাতে পাওয়ার পর অবশ্যই ডেলিভারিম্যানের সামনে থেকেই প্যাকেট খুলে চেক করে নেবেন। কোনো প্রকার ভাঙা, ফাটা, লিক বা ভুল পণ্য থাকলে ডেলিভারিম্যানের কাছেই তাৎক্ষণিকভাবে পার্সেলটি রিটার্ন করে দেবেন।
১. ডেলিভারিম্যানের সামনে চেক ও রিটার্ন
আমাদের প্রতিটি পার্সেল ডেলিভারিম্যানের সামনে চেক করে গ্রহণ করার সম্পূর্ণ সুযোগ রয়েছে। ডেলিভারি নেওয়ার সময় যদি দেখেন:
- তেলের বোতল ভাঙা বা ফেটে গিয়ে তেল লিক হয়েছে,
- প্যাকেজিং মারাত্মক ক্ষতিগ্রস্ত বা নষ্ট অবস্থায় এসেছে, অথবা
- আপনার অর্ডার করা পণ্যের পরিবর্তে ভুল কোনো পণ্য চলে গেছে—
তবে পার্সেলটি রিসিভ না করে ডেলিভারিম্যানের কাছেই সরাসরি রিটার্ন করে দিন।
২. রিটার্ন আসার পর নতুন পার্সেল প্রেরণ
ডেলিভারিম্যানের কাছ থেকে ক্ষতিগ্রস্ত বা ভুল পার্সেলটি আমাদের হাবে ফেরত আসার পর যাচাই সাপেক্ষে আমরা দ্রুততম সময়ে আপনার ঠিকানায় আরেকটি সম্পূর্ণ নতুন পার্সেল পাঠিয়ে দেব।
৩. ক্যাশ রিটার্ন পলিসি নেই (No Cash Refund)
আমাদের কোনো ক্যাশ রিটার্ন বা নগদ টাকা ফেরত পলিসি নেই। ক্ষতিগ্রস্ত বা ভুল পার্সেলের ক্ষেত্রে কেবল সম্পূর্ণ নতুন পার্সেল রিপ্লেসমেন্ট প্রদান করা হয়।
৪. কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই
আমাদের পণ্যের কোনো ৭ দিন বা নির্দিষ্ট মেয়াদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। প্রাকৃতিক যত্ন ধারাবাহিক পরিচর্যার বিষয়, কোনো অলৌকিক ফলাফল গ্যারান্টি দেওয়া হয় না।
৫. ডেলিভারিম্যান চলে যাওয়ার পর
ডেলিভারিম্যানের সামনে চেক না করে পার্সেল গ্রহণ করার পর কোনো ভাঙা, ফাটা বা মিসিং আইটেমের অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তাই গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ, পার্সেলটি অবশ্যই ডেলিভারিম্যানের সামনে চেক করে বুঝে নিন।